• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে-গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো : / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। সে জন্য শিরোমনি ইসলামিক সেন্টার সমাজ পরিবর্তনের একটি প্রতিশ্রুতিশীল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। এর মূল লক্ষ্য হতে হবে ইসলামিক সেন্টার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এ এলাকার যুব সমাজকে বই পড়ার মনোযোগী করে গড়ে তোলা। আর যুব সমাজকে নবী (সা.) এর আদর্শে গড়ে তুলতে পারলে তাদের মাধ্যমে দেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২ মে) সকাল ১০ টায় খুলনার খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি৷ গত ১৫ বছরের ইতিহাস হলো সে সকল নিরাপরাধ আলেম-উলামাদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এ জন্য দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সকলকে সজাগ থাকার আহবান জানান।

শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য হাফেজ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি)‘র সাবেক চেয়ারম্যান হেমোটোলজী বিভাগ হাফেজ ড. এ বি এম ইউনুস ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল ঢাকার পরিচালক ডাঃ স, ম খালিদুজ্জামান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হাফেজ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হ্যামকো গ্রুপের পরিচালক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন তালুকদার, মো. সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, আবুল কালাম পাঠান, মাওলানা আব্দুস সাত্তার, হারুনুর রশীদ , হাফেজ আব্দুস সবুর, মাদরাসার মোহতামিম হাফেজ মো. ইব্রাহিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইয়েমেনের ক্বারী বিলাল আবদুল্লাহ আল আকবারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল ঢাকার পরিচালক ডাঃ স ম খালিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মধ্যে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মো. আমিনুল ইসলাম, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, শেখ আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ রেজাউল ইসলাম, তাজুল ইসলাম, মো. আজিজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/