• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রায়েন্দা বাজারে সাটার ভেঙে দোকান চুরি

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ১৭৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভোর পাঁচটা ত্রিশ থেকে ছয়টার মধ্যে ২টি দোকানের শাটার ভেঙ্গে চুরি করেছে এক দুর্ধর্ষ চোর ।

ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল রায়েন্দা বাজার, শেরে বাংলা রোডের ফোর ব্রাদার্স স্টোর ও আইডিয়াল মার্কেটের বুশরা পর্দা গ্যালারিতে। এসময় চোর ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাজার কমিটি ও ভুক্তভোগীর সুত্রে জানা যায়, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে দুর্ধর্ষ এক চোর ফোর ব্রাদার্সের শাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ওই দোকান চুরির আধাঘন্টা পর একই ব্যক্তি ছয়টা বিশ মিনিটে শরণখোলা  আইডিয়াল স্কুলের সামনে  বুশরা পর্দা গ্যালারির শাটার ভেঙ্গে একই কায়দায় ভিতরে প্রবেশ করে দোকানের প্রায় ৬০টি থ্রি পিস ও কিছু নগদ টাকা নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। বিষয়টি শেরেবাংলা রোডের এক ব্যক্তির দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যায় দুর্ধর্ষ চোর সাঁটারের তালা লাগানো অংশটি লোহার ভারী বস্তু দিয়ে ভেঙে ফেলে এবং অভিনব কায়দায় চুরি করে। সূর্যোদয়ের আগ মুহূর্তে প্রকাশ্যে রায়েন্দা বাজারে এধনের চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

এ ব্যাপারে রায়েন্দা বাজার ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুল বলেন, অনেক বড় বাজার দুইজন মাত্র পাহারাদার, তাছাড়া ফজরের নামাজের পর এই ধরনের চুরি কখনোই রায়েন্দা বাজারে ঘটেনি। তাই বিষয়টি নতুন করে ভাবতে হবে এবং পাহাড়াদারের সংখ্যা বাড়াতে হবে।শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন সি সি ফুটেজ পাওয়া গেছে চোর ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/