• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বেনাপোল ও চৌগাছা সীমান্ত থেকে ৪০ লক্ষ টাকার মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

যশোর জেলা প্রতিনিধি মোঃ মানিক হোসেন / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ লক্ষ ৬৩ হাজার ৯০০ শত ৫০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, বাংলা মদ, শাড়ী, চকলেট, বিভিন্ন প্রকার বাজি, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং কসমেটিক্স আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিজিবি এর টহলদল বেনাপোল ও আন্দুলিয়া বিওপি‘র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৪০,৬৩,৯৫০/-(চল্লিশ লক্ষ তেষট্টি হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/