• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মোবাইল চালাতে না দেয়ায় ১২ বছরের এক কন্যা শিশুর আত্মহত্যা

রাজিব হোসেন, শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধিঃ / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় মোবাইল চালাতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসায় পড়ুয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী ইয়ামনি (১২) চালের মধ্যে দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

২২ এপ্রিল সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদের বাড়িতে এ ঘটনা ঘটে। 
ইয়ামনির পরিবার ও থানা সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদারের মেয়ে ও রায়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী ইয়ামনি মাদ্রাসা থেকে এসে প্রায়ই মায়ের মোবাইল নিয়ে নিজের কাছে রাখত। এ নিয়ে ২২ এপ্রিল সকালে মা- মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ইয়ামনির মা মরিয়ম বেগম তাকে মোবাইল দেখতে বারণ করে। পরে ইয়ামনির মা ব্যক্তিগত কাজে বাসা থেকে বেড় হয়ে প্রতিবেশীর বাড়িতে যায়। কিছুক্ষণ পর বাসায় এসে দেখতে পায় ইয়ামনি তার রুমের মধ্যে ছটফট করে আমাকে বাঁচাও বাঁচাও বলে কাঁদছে এবং বলছে আমি চালের মধ্যে দেওয়া বিষ ট্যাবলেট খেয়েছি। তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহযোগিতায় তার মা মরিয়ম বেগম শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়াশ করার ১৫ মিনিট পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে।  
এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশফাক হোসেন বলেন, চালের মধ্যে যে বিষ ট্যাবলেট দেওয়া হয় তা অত্যন্ত বিপজ্জনক। কারণ এর মধ্যে অ্যালুমিনিয়ামের মাত্রা অনেক বেশি থাকে যা মানুষ খেয়ে ফেললে বেশিক্ষন বাঁচে না। তিনি এ ধরনের ট্যাবলেট চালের মধ্যে না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় শরনখোলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।পরিবারে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/