• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড়ে নারীর হাত-পা-মুখ বাধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ২১০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড়ের ভিতরে খায়রুন আক্তার (২৫) নামে এক গৃহবধুর হাত-পা-মুখ বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে প্রায় ৩০০ গজ দুরে ভুট্টাখেতে ওই গৃহবধুর জুতা পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা। গৃহবধু খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গৃহবধুর স্বামী ধান কাটার কাজ করতে কুমিল্লায় গেছেন এক সপ্তাহ হলো। বৃদ্ধা শ্বাশুড়ির সাথে বাসায় থাকতেন গৃহবধু খায়রুন। সোমবার ভোরবেলা দরজা খোলা পেয়ে গৃহবধুকে খোঁজাখুজি করেন শ্বাশুড়ী ও প্রতিবেশীরা। পরে ভুট্টখেতে জুতা এবং টেনে হেচড়ে নিয়ে যাওয়া মাটির দাগ দেখে বাঁশঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
গৃহবধুর ভাই আলমগীর জানান, ২০১৭ সালে বোনকে বিয়ে দিয়েছিলেন। ৮ বছরে কোন সন্তান হয়নি। এ নিয়ে সামান্য কলহ ছিল। তবে অভাবের সংসারে দুজনেই পরিশ্রম করতো। সকালে বোনের মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তারা। গৃহবধুর স্বামীকে মোবাইলে খবর দেওয়া হয়েছে, তিনি বাসায় আসার জন্য গাড়ীতে উঠেছেন। এটা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তিনি।
গৃহবধুর শ্বাশুড়ী বৃদ্ধা দবিজান জানান, ভোরবেলা গলার শব্দ পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দরজা খোলা। কোন সময় খায়র“নকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না। ছেলেটাও বাইরে।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ। গৃহবধুর মোবাইল ফোনটি পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার এবং সিআইডি’র টিম ঘটনাস্থলে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/