• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক গৃহবধু নিহত

যশোর জেলা প্রতিনিধিঃ মো মানিক হোসেন / ২৮০ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে।

এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহবধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে।

বৃহষ্পতিবার (১০ এপ্রিল) রাত ০৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে নাভারন অভিমুখে যাচ্ছিলো।

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক মটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া বেগম রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/