ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন শাখার আমির মোঃ মোক্তার হোসেন লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি জাকির হোসেন খোকন নামের এক ব্যক্তি বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন এবং কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাকে জামায়াতের কর্মী হিসেবে প্রচার করছে। এতে জামায়াতে ইসলামী, ২নং মধুহাটি ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুহাটি ইউনিয়ন জামায়াতে আমীর জনাব মোক্তার হোসেন,সেক্রেটারি হায়দার আলী,যুব জামায়াতের সভাপতি মাসারুল আফতাব (তুহিন), সেক্রেটারি হাসিবুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের মসজিদ মিশনের সভাপতি আঃ আজিজ,সেক্রেটারি হাসানুজ্জামানসহ ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে মোঃ মোক্তার হোসেন বলেন, “জাকির হোসেন খোকনের সাথে জামায়াতের কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক নেই। সে কখনো জামায়াতের কর্মী ছিল না।” তিনি ব্যাখ্যা করেন, “জামায়াতের কর্মী হতে হলে নির্দিষ্ট বইপত্র অধ্যয়ন, দাওয়াতি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক নিয়ম মেনে চলার প্রয়োজন হয়। খোকন এসবের কোনোটিই করেননি।”
তিনি আরও বলেন, “গত ৩ এপ্রিল বিএনপিতে যোগদানের একটি অনুষ্ঠান হয় যেখানে খোকন নিজেকে ‘জন্মসূত্রে বিএনপি’ এবং ‘সাবেক যুবদল নেতা’ হিসেবে পরিচয় দেন। এরপর তিনি বলেন জামায়াত আওয়ামী লীগের পরিকল্পনায় চলে—যা সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর।”
জামায়াত নেতা আরও দাবি করেন, “জামায়াতের কোন নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত নয়। সংগঠনটি একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামোতে পরিচালিত হয়। কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।”
সংবাদ সম্মেলনের শেষে মোঃ মোক্তার হোসেন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমাদের সাহিত্যভান্ডার রয়েছে—যেখানে জামায়াত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দিয়ে সত্য অনুসন্ধান করুন।”
https://slotbet.online/