• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শরণখোলা সরকারি কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

রাজিব হোসেন, শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি / ২৬০ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে কলেজ প্রতিষ্ঠার ৪৭ বছর পর পূনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল সকাল ১০ টায় ক্যাম্পাসে রেলি শেষে কলেজ মিলনায়তনে পরিচিতিপর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও উদযাপন কমিটির সদস্য সচিব আঃ মালেক রেজা ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের সাবেক গভর্নিং বডি সদস্য ও সাবেক চেয়ারম্যান খান মতিউর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম মীর, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান তাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও প্রাত্তন ছাত্র আফজাল হোসেন মানিক, প্রতিষ্ঠাতা সহযোগী সদস্য মোঃ গাউসুল হক হাওলাদার, শরণখোলা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও প্রাক্তন ছাত্র শামীম হাসান মিঠু, প্রাক্তন ছাত্র ও প্রধান শিক্ষক আবুল কালাম মীর, প্রাক্তন ছাত্র ও শিক্ষক আফজাল হোসেন মানিক, প্রাত্তন ছাত্র মহিউদ্দিন বাদল, গভার্নিংবডির সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র কাওসার হোসেন, প্রাক্তন ছাত্র প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্র শামীম হোসেন সুজন।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অতিথি বৃন্দ জানান দীর্ঘ ৪৭ বছর পর শরণখোলা সরকারি কলেজে প্রাক্তন ছাত্র- ছাত্রীদের আয়োজনে এ মিলন মেলা সারা জীবন মনে রাখবে এলাকাবাসী। এছাড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল আলম তালুকদারের জীবনী নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে স্মরণিকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/