• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি রাশেদ খানের, অভিযোগ আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১২৫ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন এবং তারা দলটিকে পুনর্বাসিত করতে কাজ করছেন—এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
৫ এপ্রিল ২০২৫ ইং শনিবার সকালে ঝিনাইদহের লা এলিমেন্তো ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা সক্রিয়। তারা নানা কৌশলে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেও, তৃণমূলে গিয়ে তাদেরই পুনর্বাসন করছেন। এ ধরণের দ্বিচারিতা দেশের রাজনীতিকে আরও দুর্বল করে দিচ্ছে।”
দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন রাশেদ খান। তার মতে, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপদেষ্টা পরিষদ ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/