• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২৫৭ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় যাত্রীবাহিবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে।
এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার ২-রা এপ্রিল দুপুরে সেনাবাহিনীর অস্থায়ী ঠাকুরগাঁও ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও যুক্ত ছিল।

যৌথ অভিযানে শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর, সত্যপীর ব্রীজ, পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেন তারা। এসময় সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহিবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করেছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিন জানান, জননিরাপত্তার স্বার্থে এ অভিযান চলমান থাকবে। তিনি আরো বলেন,ঈদ উৎসবকে ঘিরে চোরাকারবারিরা এক স্থান থেকে অন্য স্থানে অবৈধ মালামাল সরবরাহ করে থাকে। যাতে করে আইনশৃংখলার অবনতির শংকা রয়েছে। আর সেকারনেই জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/