• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৬০ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মানবতার সংগঠন “দি সানরাইজ স্পোর্টিং ক্লাব” সামাজিক উন্নয়ন সংগঠন । গতকাল রবিবার (৩০ মার্চ) কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মহতী উদ্যোগ অনুষ্ঠিত হয়।

এই ক্লাব শুধু ক্রীড়া সংগঠন নয়, এটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠন নিয়মিতভাবে দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ আঃ রশিদ। এছাড়া ক্লাবের সভাপতি মোঃ মুশফিক হাসান( টমান) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন রিজাউল ইসলাম মুক্ত।

অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় দরিদ্র মানুষ এই আয়োজন থেকে ঈদ সামগ্রী সংগ্রহ করেন এবং ইফতার মাহফিলে অংশ নেন।
এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এবং সামাজিক সংহতি আরও দৃঢ় করছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/