• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সখিপুরে ভাতিজার কাছে চাচি ধর্ষণ

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ৩৯২ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারের ঔষধ ব্যবসায়ীর বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন চাচিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়,গত রবিবার দিবাগত রাতে ইফতারের পরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার বাদী মহানন্দপুর বাজার এলাকার হযরত আলীর মেয়ে (ছদ্মনাম)নাজমা আক্তার জানায় শারীরিকভাবে অসুস্থ হলে মাহমুদা ফার্মেসীতে ঔষধের জন্য যাই।

একই এলাকার মাহমুদা ফার্মেসী সত্ত্বাধিকারী আমজাদ আলী ছেলে পল্লী চিকিৎসক মঞ্জুরুল বারী মজনু(৫২) দোকানে কিছুক্ষণ বসতে বলে। আমাকে মজনু বলে তারাবি নামাজ পড়তে যাবো। কিন্তু বাজারের লোকজন কমে গেলে সুযোগ বুঝে দোকানের সার্টার নামিয়ে মুখ চেপে ধরে। পরে আমাকে জোরপূর্বক ফার্মেসীর বিছানায় নিয়ে ধর্ষণ করে।

দুই সন্তানের জননী নাজমা জানায়,অভিযুক্ত মজনু আমাকে নানানভাবে ভয়ভীতি দেখায়। আমি শারীরিক গুরুত্বর অসুস্থ হলে পরিবারের কাছে জানাই। বাতিজা মজনু আমার এমন সর্বনাশ করবে কোনদিনও ভাবিনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান,ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তিনি আরও বলেন,ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/