ঝিনাইদহ জেলা যুবদলের অন্যতম সদস্য ও মৃত্যুঞ্জয় যুবনেতা মোঃ লিটন মন্ডল-এর হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার-সামগ্রী তুলে দেওয়া হয়েছে। রবিবার (২৩ মার্চ ২০২৪) ঝিনাইদহ জেলা যুবদলের উদ্যোগে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশি, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন জুয়েল বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ
এছাড়াও, ঝিনাইদহ জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন।
এই উপহার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানের পক্ষ থেকে যুবদল নেতাকর্মীদের প্রতি ভালোবাসা ও সংহতি প্রকাশ করা হয়।
https://slotbet.online/