• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সখিপুরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট।

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের সখিপুরে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির তত্ত্বাবধায়ককে বেঁধে রেখে ডাকাতরা নগদ ২ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সোমবার ১৭ মার্চ রাত আটটায় উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শিক্ষক নাজমুলের বাবা তারাবির নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে যান। বাবা বয়ঃ বৃদ্ধ হওয়ায় তার মাও উনার সাথে যান। এ সময় তত্ত্বাবধায়ক একা বাড়িতে ছিলেন এই সুযোগে রাত আটটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে তত্ত্বাবধায়ককে খুটির সাথে বেঁধে রেখে ঘরের দরজা ভেঙে, ভেতরে প্রবেশ করে প্রায় দুই লক্ষ নগদ টাকা, তিন-চার ভরি স্বর্ণালংকার লুট করে এবং ঘরে থাকা ওয়ারড্রব, আলমারি, সুকেছ সবকিছুর তালা ভেঙে লন্ডভন্ড করে। ৩০-৪০ মিনিটব্যাপী তাদের এই তাণ্ডব চলে। ডাকাতরা নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ডাকাতির ঘটনা ঘোষণা হওয়ার পর এলাকার লোকজন এগিয়ে আসে। এঘটনায় শিক্ষক নাজমুল হুদা বাদী হয়ে সখীপুর থানায় ডাকাতি মামলা করেছেন।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার মুহাঃ শরীফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম।

সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বাংলার দূত পত্রিকাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/