• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যাকাতের স্লীপ ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; কুড়িগ্রামে বিএনপির আটজন আহত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ২৫০ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে পবিত্র ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনারয় আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন— উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, একই এলাকার মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান, খয়বর রহমানের ছেলে মুসা,জয়মত আলীর ছেলে শাহারুল,আবু বক্করের ছেলে মোকছেদুল হক, চন্দ্রখানা গ্রামের নুর ইসলামের ছেলে বাবু, আবদুল জলিল,জিয়াউর রহমান।
জানা গেছে, রোববার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের সমর্থিত কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে ১০ কেজি চালের স্লিপ দাবি করেন। এ সময় মেম্বারদের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সমর্থিত লোকজনও স্লিপের দাবি জানান। এ ঘটনার জের ধরে বিকেলে নজির হোসেনের লোকজন মান্নান সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি-ধমকি দেয়।
পরে ওই দিন ৭টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিলে মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া শুরু করে। এর একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আটজন আহত হয়। আহতদের
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
এবিষয়ে ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল জানান, বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতাকর্মীদের সতর্ক করেছি। জেলা বিএনপির আহ্বায়ককে জানানো হয়েছে। তিনি বিষয়টির সমাধান করবেন।
ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে ফোন করেও তাকে পাওয়া যায়নি।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/