• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতাল হতে শিশু চুরি

সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাতপরিচয়ের নারী। শিশুটির নাম সায়ান। শিশুটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মুন্সিরহাট গ্রামে শিমুল হোসেনের ছেলে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ২৫০ সয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাকে রবিবার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারা দিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, ‘আমার সন্তানকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেল! আমরা গরিব মানুষ, কারো কোনো ক্ষতি করিনি। হাসপাতালের নিরাপত্তা যদি ঠিক থাকত, তাহলে এভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারত না। হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের দায় নিতে হবে।

ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, ঘটনা শোনা মাত্র আমি এখানে গিয়েছি। সেই সাথে সদর থানাকে বলা হয়েছে যাতে খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখেন। তবে আমাদের সচেতন হতে হবে। অপরিচিত ব্যক্তির সাথে এতো ক্লোজ হওয়ার কিছু নেই। সতর্ক থাকতে হবে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, চুরি হওয়া শিশু উদ্ধারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/