• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় গৃহবধূর পোষাক পরিবর্তনের দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

Reporter Name / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

খুলনায় এক গৃহবধূর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে সেই স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিওসহ তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, গতকাল ৩ মার্চ ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হল নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম গৃহবধূর মধ্যে পারিবারিক ভাবে পূর্বশত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতো। গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে।

সেই স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/