• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দীর্ঘ একযুগ পর লন্ডন থেকে নিজ জন্মভূমি নড়াইলে ফিরলেন বি এনপি নেতা তুহিন মোল্লা

মো. মিলটন শেখ / ৩৮০ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।

দীর্ঘ এক যুগ পর সূদুর লন্ডন থেকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা মো. তুহিন মোল্যা। এ সময় তাকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে বরণ করে নেন।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লাহুড়িয়া গ্রামের মো. মালেক মোল্লার ছেলে প্রবাসী বিএনপি নেতা মো. তুহিন মোল্লা ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে এসে পৌঁছালে হাজার হাজার অপেক্ষমান দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এরপর সেখান থেকে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা মোটরসাইকেলের বহর নিয়ে লোহাগড়া শহরে প্রবেশ করেন। এ সময় কুন্দশী এবং লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় নেতাকর্মীরা
তাকে সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেলের বহরটি তার নিজ এলাকা লাহুড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তুহিন মোল্যা বলেন, ‘আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। ফ্যাসিস্টদের হাত থেকে দেশ এখন স্বাধীন হয়েছে। যারা জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারো রাজপথে থাকতে চাই। আমি দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের মুখ দেখবো। সবাই আমার জন্য দোয়া করবেন’।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদুল হাসান মিল্টন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ফকির , উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো.রিজাউল আলম, বিএনপি নেতা বাবুল মোল্যা, নাজিম উদ্দীনসহ প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/