• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিরলে বীর মুক্তিযোদ্ধা ছলেমান আলী’কে গার্ড অব অনার প্রদান জানাযা ও দাফন সম্পন্ন ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শীর্ষে ঝিনাইদহে ব্রি ধান ১০৩-এর নমুনা শস্য কাটা ও ফলন যাচাই: হেক্টরে ফলন ৭.৪ মেট্রিক টন বিরলে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত কাউখালীতে সুপারি গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এইচএসসির ভালো ফলের আনন্দের পরদিনই নিভে গেল শ্রাবণের প্রাণ, পুকুরে ডুবে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ

বিরলে বীর মুক্তিযোদ্ধা ছলেমান আলী’কে গার্ড অব অনার প্রদান জানাযা ও দাফন সম্পন্ন

মুসলিম হক , বিরল (দিনাজপুর) / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মুসলিম হক বিরল (দিনাজপুর) উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ‎কামদেবপুর বাজার উত্তর পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছলেমান আলী এর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি সোমবার (০২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৯:২৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

‎মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং কামদেবপুর বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।

‎মরহুমের জানাযা ও দাফন কার্য্যে পরিবারের সদস্যগণ, পেশাজীবনের সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের পূর্বে জাতীয় পতাকা দিয়ে মরদেহ মুড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ সারমিন সুলতানা, ওসি (তদন্ত) আনিছুর রহমান, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামসহ মহান মুক্তিযুদ্ধের সহযোদ্ধাবৃন্দ।

‎মরহুমের পরিবারের পক্ষ হতে আব্দুল খালেক পূর্বে বক্তব্য রেখে জানাযায় ইমামতি করেন।
‎মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/