• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান

মুসলিম হক,বিরল (দিনাজপুর) প্রতিনিধি: / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মুসলিম হক,বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় তাঁতীদলের অনুমোদনের পর এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে বিরল উপজেলা তাঁতীদলের বর্তমান আহ্বায়ক মোঃ লুৎফর রহমানকে সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে মোঃ রেজাউল ইসলামকে সভাপতি এবং মোঃ হাসিনুর রহমান হাসু খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ১৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৩ জনসহ বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।

৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা তাঁতীদলের কমিটিতে বিরল উপজেলা তাঁতীদলের মোট ৬ জন নেতাকর্মী স্থান পেয়েছেন বলে জানা গেছে।

মোঃ লুৎফর রহমান বর্তমানে বিরল উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পাওয়ায় স্থানীয় তাঁতীদল নেতাকর্মীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া একাধিকবার রাজনৈতিক মামলায় কারাবরণ করা নেতা মোঃ লুৎফর রহমানকে জেলা তাঁতীদলের সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় এবং বিরল উপজেলা থেকে ৬ জন নেতাকর্মীকে জেলা কমিটিতে স্থান দেওয়ায় বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে দিনাজপুর জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। অনুমোদনপত্রে কমিটির মেয়াদ এক বছর উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/