• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মোঃ দেলোয়ার হোসেন / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা, ০৮ অক্টোবর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী বলেছেন, সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হতে হবে। সরকার একটি জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে, যেখানে স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা হবে।

আজ বৃহস্পতিবার শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এজন্য সব কর্মকর্তাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

সরকারের কার্যক্রমের মধ্যে প্রতিমন্ত্রী নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সহজে উপকরণ ও আর্থিক সুবিধা, সারা দেশে স্বাস্থ্যসেবা এবং খাল খনন কার্যক্রমের কথা উল্লেখ করেন। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান।

তিনি আরো বলেন, ভ্যাট ও কর আদায় বাড়াতে এনবিআর কাজ করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে ও এবং সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে আরও সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কর্মকর্তাদের মধ্যে বিশেষায়িত শিক্ষা পটভূমির সংখ্যা বাড়ায় প্রকল্প ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ সংগ্রহ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে। সব কর্মকর্তার জন্য ন্যূনতম একটি মৌলিক প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্তৃত্ববাদী মনোভাব নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে এবং জনসাধারণের জন্য অফিসের দরজা সব সময় খোলা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া কোর্স পরিচালক মো: গোলাম মাওলা, প্রশিক্ষণার্থীবৃন্দ এবং মন্ত্রণালয় ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/