• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গণভোটের রায় অস্বীকার করে বিএনপি সংকট তৈরি করেছে: গোলাম পরওয়ার

মো. শামীম হোসাইন / ৮৮ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও সরকার গঠনের পর সেই অবস্থান থেকে সরে এসেছে।

শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পিরোজপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছে। এখন সরকার গঠন করে তারা পল্টি দিয়েছে। সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরুদ্ধে কথা বলছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে।”

তিনি আরও বলেন, “দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন নজির নেই। এ কারণেই দেশে সংকট সৃষ্টি হয়েছে। নির্বাচনের সময় তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিল, এখন সেটাকেই বেআইনি বলছে।”

সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক রুকন ও দায়িত্বশীল নেতাকর্মী অংশ নেন।

জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/