• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল দুই ভাইয়ের

মো. শামীম হোসাইন / ১৬০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে পানিতে ডুবে দুই ভাই ভাই মারা গেছে। বুধবার (১৩ মে) দুপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে তারা মারা যায়।

নিহত আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪) নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের মিরাজ ফকিরের পুত্র। তারা দুজন মায়ের সঙ্গে নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের দুই ছেলে আব্দুর রহমান ও আবু বক্কর কয়েক দিন আগে মায়ের সঙ্গে নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।

বুধবার দুপুরে নানাবাড়ির পাশের খালে একত্রে দুই ভাই গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। তাদের দুই ভাইকে পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তী সময়ে খালের ঘাটলার পাশে পানিতে দুই ভাইকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোস্তফা কায়সার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুজনই পানিতে ডুবে মারা গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/