• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভান্ডারিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সুমন হাওলাদারের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মো. সুমন হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বাবা-মায়ের মধ্যে সম্পর্ক না থাকায় সে একই গ্রামে তার মামা নিজাম হাওলাদারের বাড়িতে থেকে পড়াশোনা করত। স্কুলে যাতায়াতের পথে দণ্ডপ্রাপ্ত সুমন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে ফেরার পথে সুমন তাকে জোরপূর্বক স্থানীয় ফিরোজ পালোয়ান নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর ওই ছাত্রী বাড়িতে ফিরে তার মামাকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিলেও ভুক্তভোগীর মামা তাতে রাজি হননি। এরপর ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন তিনি।

মামলার পর পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/