• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নাজিরপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত ২

মো. শামীম হোসাইন / ৫৬ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5352; ?AI_Scene: (6, -1); ?aec_lux: 187.05469; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5352; AI_Scene: (6, -1); aec_lux: 187.05469; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুলাল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায় বলে জানা গেছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ৮ সদস্যের একটি ডাকাত দল কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা নাজমুল হাসানের বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাটের চেষ্টা চালায়। এসময় ডাকাত দলের সদস্য দুলাল ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা নাজমুল হাসানকে আঘাত করলে তিনি প্রতিরোধের চেষ্টা করেন। এতে নাজমুল ও তার ছেলে গুরুতর আহত হন।

ঘটনার সময় নাজমুলের স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বাড়িটি ঘিরে ফেললে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে দুলালকে আটক করে উত্তেজিত জনতা। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত দুলালের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত গৃহকর্তা নাজমুল হাসান ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/