• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে পালিত বাংলা নববর্ষ ১৪৩৩

মো. শামীম হোসাইন / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পিরোজপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবের আমেজ, মানুষের মাঝে ছিল নতুন বছরের উচ্ছ্বাস ও আনন্দ।

নববর্ষ উদযাপন উপলক্ষে সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আফতাব উদ্দিন কলেজ মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, হস্তশিল্প, খেলনা, খাবারের স্টলসহ শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।

প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এবং এই উৎসব সকল ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত করে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেন। লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনা ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/