পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ। সোমবার (৬ এপ্রিল) উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে তিনটি ট্রলারের এসব মাছ পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেনের মালিকানাধীন তিনটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। সেখানে জাল ফেললে বিপুল পরিমাণ মূল্যবান লাক্ষা মাছ ধরা পড়ে।
পরে জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসেন। খবর পেয়ে পাইকারি মাছ ব্যবসায়ীরা এগুলো ২৮ লাখ টাকায় ক্রয় করেন। পরবর্তীতে মাছগুলো চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী দুলাল হোসেন ফকির জানান, “অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না, এতে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছিল। এবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে। এতে আমরা খুবই আনন্দিত। আশা করছি, আগের ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে পারব।”
https://slotbet.online/