• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

মো. শামীম হোসাইন / ১১৭ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. শহিদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে কৌশলে ডেকে নিয়ে নারীর সঙ্গে নগ্ন করে ভিডিও ধারণ ও মারধর করে মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িত ইসমাইল নামের একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে আদালতে হাজির করলে আদালত জামিন না মঞ্জুর করে পিরোজপুর জেলহাজতে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) সন্ধ‌্যায় পৌর শহরের নিউমার্কেট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী শহিদুল ইসলাম বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এসময় মো. ইসমাইলকে (৫০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মো. ইসমাইল ও মো. মনাকে (৪৭) নামীয় ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত ইসমাইল উত্তর মিঠাখালী মাঝেরপুল গ্রামের মৃত সোনাইমুদ্দিন হাজীর ছেলে এবং আসামী মনা দাউদখালী ইউপির চালিতাবুনিয়া গ্রামের।

মামলা সূত্রে জানা যায়, মিরুখালী বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলামের ব্যবসায়িক ক্ষেত্রে ১ লক্ষ টাকার প্রয়োজন ছিল। তার দোকানের প্রতিবেশী পানের দোকানদার মনা তাকে লাভসহ টাকা এনে দেওয়ার আশ্বাস দেন। গত বুধবার বিকেল সাড়ে ৪টায় শহিদুলকে টাকা দেওয়ার কথা বলে ইসমাইলের নিউ মার্কেটের বাসায় নিয়ে আসে। বাসার দ্বিতীয় তলার কক্ষে প্রবেশ করা মাত্রই বিবাদীরা দরজা বন্ধ করে দেয়। সেখানে আগে থেকেই ২ জন অজ্ঞাত মহিলা ও ২ জন পুরুষ অবস্থান করছিল। তারা তাকে জোরপূর্বক উলঙ্গ করে ওই মহিলাদের সঙ্গে আপত্তিকর অবস্থায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর এলোপাতাড়ি মারধর ও কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এসময় ইসমাইল শহিদুলের কাছে থাকা নগদ ৯,৫৪০ টাকা জোরপূর্বক কেড়ে নেয়। প্রাণের ভয়ে শহিদুল তার বোনের কাছে ফোন করে টাকা চাইলেও তাৎক্ষণিক টাকা না দিতে পারায় আরও মারধর করে এবং ১৫০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা আটক রাখার পর শ‌হিদু‌লের ব্যবহৃত মোটরসাইকেল রেখে দিয়ে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শ‌হিদুল মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছেন। বা‌কি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/