• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লিফট ছাড়াই চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

মো. শামীম হোসাইন / ৯০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পিরোজপুরে রোগীদের ক্রমবর্ধমান দুর্ভোগের কথা বিবেচনা করে লিফট স্থাপন সম্পন্ন হওয়ার আগেই পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল স্বল্প পরিসরে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশ থেকে লিফট আমদানিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে লিফট আসার অপেক্ষায় বসে থেকে রোগীদের কষ্ট বাড়াতে চাই না। তাই আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে’র মধ্যে লিফট ছাড়াই হাসপাতালের চারটি ফ্লোরে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি সারা দেশেরই একটি সাধারণ সমস্যা। তবে পিরোজপুরবাসীর জন্য সুখবর হলো—আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে থাকা অকেজো বা সমস্যাযুক্ত যন্ত্রপাতি দ্রুত মেরামত এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যেই পিরোজপুরের মানুষ আগের তুলনায় আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

এর আগে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/