• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘ঘাটাইলে’ মোবাইলকোর্ট পরিচালনা

মিন্টু মিয়া/ বিশেষ প্রতিনিধি / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে অনিয়ন্ত্রিত বাজার স্থিতিশীল করতে আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৩:৩০ দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাইদ’এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাথে যুক্ত ছিলো আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের একটি চৌকস দল।

​সরেজমিনে দেখা যায়, কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করছেনা ও নির্ধারিত মূল্য থেকে বেশি দামে পন্য সামগ্রি বিক্রি করছে । এমন অপরাধে এক ব্যবসায়ী কে সতর্কতামূলক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ০১টি মামলায় ২,৫০০/- (দুই হাজার পাঁচশত ) টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
​জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। সেই সাথে বাজারে সকল ব্যবসায়ী কে, ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/