• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পোনা নদীতে বিষ দিয়ে মাছ শিকার ভাণ্ডারিয়ায় তিন জেলে আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মো. শামীম হোসাইন / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকার পোনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন—উত্তর শিয়ালকাঠি গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।

ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের নেতৃত্বে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী হাফিজুল খানকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপর দুই আসামি রফিকুল ইসলাম ও কামলা খলিফাকে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভাণ্ডারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ জানান, অভিযানে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামের একজন অভিযুক্ত পালিয়ে যায়। তিনি আরও বলেন, জলজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/