• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

‘বৈষম্যের কারণে দেশ স্বাধীন হয়েছে ও জুলাই বিপ্লব হয়েছে’ জেলা প্রশাসক মো: আবু সাঈদ

মো. শামীম হোসাইন / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_0

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ বলেন, ‘বৈষম্যের কারণে দেশ স্বাধীন হয়েছে ও জুলাই বিপ্লব হয়েছে।’ কাউখালীতে নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টাযর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদ।

উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ব্যবসায়ী নেতা শোয়াইব সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘বৈষম্যর কারণে দেশ স্বাধীন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/