• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্দুরকানীতে গাঁজার বড় চালান জব্দ; মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. শামীম হোসাইন / ১৬০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) বেলা ২টায় উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সিদ্দিক শেখের বাড়ির সামনে কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লা ওরফে বাবুকে (৩৮) গ্রেফতার করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী বাবু বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত এাছাহাক মোল্লার ছেলে।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়ার অভিমুখে চলে যায়। এসয় পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লাকে আটক করে এবং তার তথ্য অনুযায়ী সিদ্দিক শেখের বাড়ির কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, ১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/