• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন

মোঃ শামীম হোসাইন / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহ্বান জানিয়ে সকালে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন পিরোজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ।

অংশগ্রহণকারীরা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে পিরোজপুর জেলায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। তাঁর আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে জেলার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা ফিরে পেয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ তার বদলির আদেশে জেলার মানুষ উদ্বিগ্ন। তারা সরকারের কাছে দাবি জানান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবেই বহাল রাখা হোক।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/