• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মানব পাচার প্রতিরোধে ঝিনাইদহে আলোচনা সভা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৮৩ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর সোমবার সকাল ৯ টায় বাংলাদেশ মানবাধিকার সংস্থা ঝিনাইদহ শাখার আয়োজনে এই আলোচনা সভাটি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ঝিনাইদহ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা ঝিনাইদহ সদর শাখার সভাপতি আহমেদ হোসেন, সাধারণ সম্পাদক বাবলু কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদশা, মানবাধিকার কর্মী মেহেরুন নেছা মিনু,ঝিনাইদহ জেলা জজ কোর্টের এ্যাডঃ বিশ্বেশ্বর চন্দ্র বিশ্বাস,এ্যাডঃ মনিরুল ইসলাম মিল্টন, এবং সাংবাদিকবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন পাচারের শিকার কিছু ভিকটিম।

সভায় বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ, নিরাপদ অভিবাসন উৎসাহিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় আলোচ্য মূল বিষয়সমূহ ছিল,নারী ও শিশু পাচার রোধে সমাজের সব স্তরের মানুষকে সচেতন করা।শিক্ষা ও আর্থিক ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য ও হতাশা থেকে মানুষকে বের করে আনা।অল্প শিক্ষিত ও অদক্ষ শ্রমিকদের নিরাপদ অভিবাসনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা।

কার্যকর ব্যবস্থা গ্রহণে ছিল,মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২–এর কঠোর প্রয়োগ নিশ্চিত করা।সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো।নিরাপদ অভিবাসনের জন্য সংশ্লিষ্ট সংস্থার সহায়তা নিতে মানুষকে উৎসাহিত করা।পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, পুনর্বাসন ও অধিকার বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আইনি সহায়তার ব্যবস্থা করা।

সভায় অতিথিরা আশা প্রকাশ করেন, এই ধরনের আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/