• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কাউখালীতে আধা কেজি গাঁজাসহ মাদক কারবারি পুলিশের জালে

মোঃ শামীম হোসাইন / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ শিহাব হোসেন সিয়াম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে কাউখালী বাসস্ট্যান্ড রোডের মাস্টারবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিহাব হোসেন সিয়াম উপজেলার রঘুনাথপুর গ্রামের সালাম সেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাউখালী থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর সি অ্যান্ড বি রোডের মাস্টারবাড়ির সামনে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শিহাব। পরে তাকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকে শিহাবের সহযোগী রবিউল হাসান ইমন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শিহাব হোসেন সিয়ামের বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/