• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেল দুই মাদ্রাসা শিক্ষার্থীর

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি: / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নড়াইলে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে নতুন কাটা পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। মৃত শিশুদুটি বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (১৩) ও আল-আমীনের মেয়ে মিম (৯)। দুজনেই শম্ভুডঙ্গা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। বুধবার (১৮) জুন বিকাল ৪ টার দিকে বাড়ির পাশে নতুন কাটা পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করে নড়াইল সদর হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রানি বেগম জানান, আফিয়া মায়ের কাছে হাসের মাংস খেতে চাওয়ায় মা মামা বাড়ি হাস আনতে যায় আর এই সুযোগে আফিয়া ও মিমের মা গৃহস্থালি কাজে ব্যাস্ত থাকায় বাড়িতে না জানিয়ে তারা দুজনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় না দেখতে পেয়ে বাড়ির সবাই খুজাখুঁজি করতে থাকে, পরবর্তীতে নতুন কাটা পুকুরে গিয়ে তাদের অচেতন দেহ পাওয়া যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শিশু দুটির মৃত্যুর বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/