• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বরিশালে বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

মোঃ শামীম হোসাইন / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন রোগী ভর্তি হয়েছে ১২৪ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অধিদপ্তরের সূত্রমতে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। তাঁরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের ইশরাত জাহান (২০), বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়ার চাঁন মিয়া (৭৫) ও বরগুনা সদরের থানাপাড়ার গোসাই দাস (৮৫)। তাঁদের মধ্যে ইশরাত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন বরগুনা সদর হাসপাতালে মারা যান।

এই নিয়ে বিভাগে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

এ ছাড়া বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। আগের দিন আক্রান্ত হন ৮৯ জন। অর্থাৎ দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি বরগুনায়। ২৪ ঘণ্টায় জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃঞ্চ মণ্ডল বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলমান রয়েছে। তবে হাসপাতালের ধারণক্ষমতার বিষয়ও রয়েছে। আমাদের পক্ষ থেকে ডেঙ্গু রোধে মশা নিয়ন্ত্রণেই বেশি জোর দেওয়া হচ্ছে। এ জন্য প্রত্যেকের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/