• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নাগরপুরে ঈদুল আযহা উপলক্ষে বয়স্কদের হাডুডু খেলা: লালচান সুপারস্টার্সের জয়

মো:রেজাউল করিম / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী পূর্বপাড়ায় ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী হাডুডু খেলার। শুনসী পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই খেলায় অংশগ্রহণ করেন ৬০ বছর ও তদূর্ধ্ব বয়সের বয়স্ক মুরুব্বিগণ।

খেলা অনুষ্ঠিত হয় শুনসী পূর্বপাড়া মাঠে, অংশগ্রহণকারী দুই দল ছিলো লালচান মিয়া সুপারস্টার বনাম যাদব আলী কিংস।

মোঃ আব্দুর রহিম, সভাপতি, শুনসী স্পোর্টিং ক্লাব, সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নরুল ইসলাম (নুরু), সভাপতি, মামুদনগর ইউনিয়ন বিএনপি ওউদ্বোধন করেন মোঃ আবু সাইদ বাচ্চু, সাধারণ সম্পাদক, মামুদনগর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হেল্লাল উদ্দীন, সভাপতি ৫নং ওয়াড বিএনপি, মোঃ আব্দুল মালেক, সভাপতি,শুনশী পূব পাড়া জামে মসজিদ,মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য, ৫নং ওয়াড বিএনপি, মোঃ সেলিম মিয়া. সহ-সভাপতি,মামুদনগর ইউনিয়ন বিএনপি, মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক,শুনশী পূব পাড়া জামে মসজিদ সহ এলাকাবাসী।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মোস্তফা মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন মোঃ রুবেল মিয়া।

উত্তেজনাপূর্ণ ম্যাচে লালচান মিয়া সুপারস্টার দল ২-১ পয়েন্টে যাদব আলী কিংসকে পরাজিত করে বিজয় অর্জন করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩২ ইঞ্চি টেলিভিশন, আর রানারআপ দল পায় ২৮ ইঞ্চি কাপ।

এই আয়োজন এলাকার মানুষদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। বয়স্কদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/