• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত।

হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

হবিগঞ্জ জেলার সর্ববৃহৎ আলিয়া মাদরাসা, সদরে অবস্থিত হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল অনার্স ৩য় ব্যাচ সমাপনী ও ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা উপলক্ষে গতকাল ২২শে মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০টায় মাদরাসা হলরুমে অধ্যক্ষ মুফতি মুহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার সম্মানিত উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিসহ অত্র মাদরাসার সাবেক ও বর্তমান সম্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির সঞ্চালনায় সম্মানীয় অতিথিবৃন্দের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন মাদরাসার মাস্টার্স পরীক্ষার্থী মুহাম্মদ ইমরান হোসাইন, অনার্স ৪র্থ বর্ষের মুহাম্মদ শাকিল মিয়া, মুহাম্মদ মুনির হোসাইন, কামিলের মুহাম্মদ আব্দুল মুসাব্বির মাসুমসহ অনেকেই।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদেরকে ‘শিক্ষার্থী স্মারক’ প্রদান করা হয়। উল্লেখ্য, এবারের ১জন পরীক্ষার্থী হাফেজ বদরুল আলম উমায়ের গত রমজান মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেন। তাকেও মরণোত্তর স্মৃতি স্মারক প্রদান করা হয়। এসময় এক আবেগাপ্লুত পরিবেশে শিক্ষক ও বন্ধুবান্ধবসহ উপস্থিত সবাই মুনাজাতে কান্নায় ভেঙে পড়েন। মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হামিদুর রহমান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/