• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রানীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বসাক পড়া এলাকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে নিজ বাড়ির শয়ন কক্ষের সরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় বীণা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ পৌরশহরের বসাকপাড়া ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা

যায়,পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে বীণা ও ছোট বসাক স্বামী-স্ত্রী বাড়িতে আসে। এর পর দুজনে দুটি পাশাপাশি রুমে শুতে যায়। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ

চলে যান। সকালের নাস্তা খেতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে নিজের ওড়না দিয়ে গলাস ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মর্মেও ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/