• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন

শার্শার বাগআঁচড়ায় ৮ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে পুলিশ জানিয়েছে।

সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা জানান, তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি নিজে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দুইজন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তাদের বাড়িতে না থাকার সুযোগে ও সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় গত ৪ দিন তার মেয়েকে সিরাজুল নিজের ঘরে ডেকে ধর্ষণ করেছে।

তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে শিশুটিকে ফের নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে এবং তার মাকে জানায়। পরে ভুক্তভোগী ওই শিশুকে জিজ্ঞেস করলে সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে জানায় শিশুটি।

নাভারন সার্কেলের এসপি নিশাদ আল নাইহান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/