• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদসহ যুবক আটক

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: / ২৯২ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে ১২ বোতল (৯ লিটার) বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি থ্রি-হুইলার (ইজিবাইক)।
সোমবার (১৯ মে) বিকাল ৪টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. সুমন ইসলাম (পিতা: আব্দুল কাদের), তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এসআই জামিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুমনের দখলে থাকা ব্যাগ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, তিনি এই মদগুলো নাসির নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/