• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের – ৪ কর্মকর্তা নিহত৷

নিজস্ব প্রতিবেদকঃ / ১২২ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

রংপুরে ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রা‌কের চাকা বাষ্ট হয়ে মাইক্রোবাসের মুখোমু‌খি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের চার কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক মানিক হোসেন।
আর আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার (৫০), আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন নোয়া মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানী ও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরও অবস্থা আশঙ্কাজনক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।
ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আহত নিহতদের পরিদর্শন করতে যান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/