• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশে সাংবাদিকদের উপরে হামলা-মামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)- / ২১৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

গাজীপুরের কাপাসিয়া যমুনা টেলিভিশন, ঢাকায় এশিয়ান টেলিভিশন, সাভারে একাত্তুর টেলিভিশনের সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও মামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার
(১৮ মে/২৫) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। ২০ মে সারাদেশের কলম বিরতী কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের রকি হোসেনসহ ১১সাংবাদিকদের ওপর হামলা, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে এশিয়ান টিভি’র স্টাফ রির্পোটার মেহেদী হাসান কবির, সাভারে একাত্তর টিভি’র সাংবাদিক, কুমিল্লায় সময় টেলিভিশনের বাহার উদ্দিন রায়হানকে ছুরিকাঘাতের জড়িতের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়াও পাবনায় এটিএন বাংলার মোবারক বিশ্বাস, নীলফামারীর কিশোরগঞ্জের আওলাদ হোসেন আজাদ, সাংবাদিক ফরিদ মোস্তফা, চট্টগ্রামের ২৬জন সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ সকল সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে বোরহান উদ্দিনে আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এইচএম এরশাদকে জবাই করে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোখলেছুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য
শ্যামল ঘোষ, শামীম আনোয়ার প্রমুখ।
সাংবাদিক সমাবেশ বক্তরা বলেন, সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিষ্পত্তি ও সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/