• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরল হাসপাতালে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা ব্যহত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি: / ২৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাতা-কলমে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। কিন্তু বাস্তবচিত্র চিকিৎসকের অভাবে বরাবরই চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই। এজন্য বিরল হাসপাতাল নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে উপজেলাবাসী’র। ঠুনকো রোগের চিকিৎসা নিতেও বিরল হাসপাতালে গিয়ে মেলেনা কোন কাঙ্খিত সেবা। জেলা শহর কাছে হওয়ার কারণে যে কোন রোগী হাসপাতালে আসলেও তাদের কাগজে কিংবা মৌখিকভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিংবা দিনাজপুর জেনারেল (সদর) হাসপাতালে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১২ মে) দিবাগত রাতে ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা। উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের জোড়কালী মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রাসেল ইসলাম (২২) চিকিৎসা নেওয়ার জন্য বিরল হাসপাতালে এসে প্রায় ১ ঘন্টা যাবৎ অপেক্ষা করেও জরুরী বিভাগে কোন ডাক্তারের দেখা পাননি। পরে বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার নিজে এসে রক্তক্ষরণ অবস্থায় রাসেল ইসলাম’কে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরকম ঘটনা যেন নিত্য দিনের স্বাক্ষী! এর পরিত্রাণ চায় বিরল উপজেলাবাসী।
এদিকে, শূন্যপদে জনবল নিয়োগ দিতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/