• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গৌরীপুর পৌর শহর থেকে মাদক ও দেহ ব্যবসায় জড়িত অভিযোগে গ্রেপ্তার দুই নারী সহ এক পুরুষ।

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)- / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে মাদক ও দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে দুই নারীসহ একজনকে আটক করে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (০৪ এপ্রিল ২৫) বিকালে পৌর শহরের কলাবাগান মহল্লার ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদ নগর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে ফজলুল হক (৫৭), রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মো. জমশেদ আলীর মেয়ে মোসা. শান্তা আক্তার (২৮), ফুলবাড়িয়া উপজেলার বালুক গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে সেলিনা ইয়াসমিন (২৫)।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত দু’মাস আগে তারা এ মহল্লায় তিন রুমের একটি বাসা ভাড়া নেয়, বিভিন্ন সময় বহিরাগত পুরুষ উনাদের রুমে প্রবেশ করতে দেখা যেতো। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ও এসিল্যান্ডের অভিযান চলাকালে তিনজন পুরুষ পালিয়ে যায়। তাদের রুমে ইয়াবা সেবনের আলামত পাওয়া যায় ও কন্ডম এবং প্রচুর পরিমাণ সিরিঞ্জ পাওয়া যায়।
স্থানীয়রা  জানান, এইসব মহিলা ও পুরুষ সমাজের জন্যে ক্ষতিকর এদের কঠিন শাস্তি চাই।
এব্যাপারে জানতে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্যা মাজহারুল আনোয়ারকে কল করা হলে তিনি কল রিসিভ করনেননি।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে মাদকের আলামত পাওয়া গেছে, সেটার ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে আছে এবং এলাকাবাসীর বক্তব্যে তা উঠে এসেছে।
তিনি আরও জানান, তাদেরকে সতর্ক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মৌখিক ভাবে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/