• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২

নিজস্ব প্রতিবেদকঃ / ১৫৬ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

আজ সোমবার (৫ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়ন ও ২ নং চাড়োল ইউনিয়নে চৌরঙ্গী বাজার থেকে লাহিড়ীহাট যাওয়ার রাস্তায় লংকাপুর মুহুরীপাড়া মিলিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপক চন্দ্র রায় (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের অরুন চন্দ্র রায়ের ছেলে। আহত নিলয় চন্দ্র রায় (২৫) ও হৃদয় চন্দ্র রায়(১৯) একই পরিবারের। নিহত দীপক ও নিলয় চাচাতো ভাই ও মোটরসাইকেল চালক হৃদয় ভাতিজা। নিহত দীপকের চাচা বরুন চন্দ্র রায় বলেন, ‘দুপুরে তিনজন মোটরসাইকেলের পিছনে উঠে লাহিড়ী এলাকায় আত্মীয়দের বাড়িতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে যাচ্ছিলেন। লংকাপুর মুহুরীপাড়া মিলিক এলাকায় বালুবাহী ট্রাক্টরকে অভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চাকার নিচে। এতে ঘটনাস্থলে মারা যায় দীপক।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিবাসরের অনুষ্ঠানে দাওয়াত দিতে মোটরসাইকেলে লাহিড়ী বাজারের দিকে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় রাস্তায় অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী দীপক চন্দ্র। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ দুজন। মোটরসাইকেল চালক হৃদয় জানান, ট্রাক্টরের পেছনের লোহার হুক লেগে আমরা তিনজনে পড়ে যায়। ট্রাক্টরের পেছনের চাকা আমার পা ও দীপক কাকার বুকের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে চাচা মারা যায়। আমরা দুজনে আহত হয়েছি। এ ঘটনায় বালুবাহী ট্রাক্টর ও চালক ফরহাদকে আটক করে রেখেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শ‌ওকত আলী সরকার বলেন, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/