• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফুলতলায় সুমন হত্যায় নতুন প্রযুক্তির গুলিসহ পেনগান উদ্ধার

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৩৭৩ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্যা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে।

পরে ৫দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, সুমন হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি ফুলতলার থানার পিপরাইল গ্রামের আসামি নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মোমিন গাজী (২৮), ডাউকোনা গ্রামের আব্দুল লতিফ মোল্যার পুত্র মিনারুল (২৭) ছাড়াও কালিয়ার হারুনের পুত্র সামিউল ইসলাম (২৮) ও মৃত মিলনের ছেলে রুবেল এবং বাচ্চু শেখের পুত্র আঃ রহিম (৩২) কে ৫দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি মোতাবেক শনিবার দুপুরে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল দাসপাড়া কার্লভার্টের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার এস আই সাইফুল ইসলাম বাদি হয়ে মোমিন গাজীকে আসামি করে অস্ত্র আইনে পৃথক মামলা -০৩ মামলা করেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/