• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শরণখোলায় ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

রাজিব হোসেন, শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধিঃ / ২৩৪ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে  সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত সাব্বির (২১) নামের এক ছাত্রদল কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে মাথা সহ বিভিন্ন অঙ্গ গুরুতর জখম করেছে। এছাড়া মোটরসাইকেলের সাইলেন্সার ও হাতুড়ি  দিয়ে পিটিয়ে ডান হাতের আঙ্গুল ও বাঁ পায়ের হাঁটুর হাড্ডি ভেঙ্গে ফেলেছে। এ সময় এক প্রতিবেশী দেখে ফেললে প্রাণে রক্ষা পায় ওই যুবক। ২৯ এপ্রিল  রাত আটটার দিকে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের ইউনুস  হাওলাদার এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা  ইউনুচ হাওলাদার এর সাথে প্রতিবেশী আলাউদ্দিন জমাদ্দারের পুত্র প্রবাসী মিঠু জোমাদ্দারের সাথে ১৫ বছর ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনার সূত্র ধরে ২৯ এপ্রিল রাত আটটার দিকে ইউনুচ হাওলাদার এর পুত্র  ছাত্রদল কর্মী সাব্বির ক্ষেতের ধান কাটার কাজ সেরে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রবাসী মিঠুর ইন্দনে তার নিকট আত্মীয় শাহিন জোমাদ্দার, আব্দুল্লাহ, হাসান ও মিঠুর শ্যালক আলামিন ও রুহুল আমিন সহ ৭/৮ জনের একটি সঙ্গবদ্ধ দুর্বৃত্ত সন্ত্রাসী স্টাইলে চাপাতি লোহার রড, মোটরসাইকেলের সাইলেন্সার ও হাতুড়ি দিয়ে মিঠুর উপরে হামলা চালায়। চাপাতি দিয়ে মাথায় হামলা চালিয়ে গুরুতরে জখম করে এছাড়া হাতুড়ি দিয়ে পিটিয়ে ডান হাতের আঙ্গুল ও বাঁ পায়ের হাঁটুর গিট ভেঙে ফেলে। এ সময় এক প্রতিবেশী দেখে ফেলায় প্রানে রক্ষা পায় সাব্বির। পরে তার আত্মচিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডাক্তার কেয়ামনি বলেন তার মাথার আঘাত খুবই গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন জমাদার ও আব্দুল্লাহ আত্ম গোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সাব্বিরের মা ও বাবা বলেন ওরা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহ রক্ষা করেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই । 

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। সাব্বির কে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/